Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ??????????

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপনের নতুন সিনেমা

র‌্যাবের সাহসিকতার গল্প নিয়ে আসছে ‘অপারেশন সুন্দরবন’

রানার ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০১৯ Print


দীপংকর দীপন প্রথম ছবি দিয়েই আলোচনায় এসেছিলেন। ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তির পর পায় সুপারহিটের তকমা। ওই ছবিটিতে আরিফিন শুভ ও মাহিয়া মাহিকে নতুনভাবে হাজির করেছিলেন দীপন। পুলিশের অভিযান নিয়ে থ্রিলার ধর্মী ওই ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। এবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন র‌্যাবের অভিযান নিয়ে। সিনেমার নাম ‘অপারেশন সুন্দরবন’। 

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার এক আশ্চর্য উপাখ্যান নিয়ে নির্মিত হবে এই সিনেমাটি। র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রয়োজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারসের মধ্যে সিনেমাটি নির্মাণের জন্য একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর হয়েছে। ১৩ জুন, বৃহস্পতিবার রাজধানীর অভিজাত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন করে এ খবর জানানো হয়।

নির্মাতা দীপংকর দীপন বলেন, “সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। একসময় এখানে জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সাধারণ মানুষের জন্য সুন্দরবন ছিল ভয়ের জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও অভয়ে জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতেন না। র‌্যাবের একের পর এক দুঃসাহসিক ও চৌকস অভিযানের কারণে সুন্দরবন এখন মুক্ত। সেই সব অভিযানকে উপজীব্য করেই নির্মিত হবে নতুন এই ছবিটি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন  কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও র‌্যাবের এডিজি (অপস) জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon