Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????? ?????

প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা-২০১৯

দ্বিতীয়বারের মত দক্ষ কারিগদের সম্মাননা দিল ক্রিয়েটিভ আইটি

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ জুন ২০১৯ Print


দ্বিতীয়বারের মত প্রযুক্তিতে দক্ষ কারিগরদের সম্মাননা দিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি। অনুষ্ঠানে ৫২ জন সেরা প্রযুক্তি দক্ষ কারিগর তাদের সাফল্যের স্বীকৃত স্বরূপ “প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা-২০১৯” লাভ করেছেন। ১৫ জুন, শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অতিথিরা ৭০০ কারিগরি শিক্ষার্থীকে দক্ষতার সনদ তুলে দেন। তারা সবাই ক্রিয়েটিভ আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন করেছেন। আর ৫০০ জন শিক্ষার্থীকে জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে যোগদানের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রযুক্তি দক্ষ ৫২ জন কারিগরদের হাতে ৮টি ক্যাটাগরিতে সম্মাননা সূচক প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা-২০১৯ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। ক্যাটাগরিগুলো হচ্ছে অদম্য অ্যাওয়ার্ড, টপ ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, নারী ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, এমপ্লয়ী অ্যাওয়ার্ড, উদ্যোক্তা অ্যাওয়ার্ড, ফ্রিল্যান্সার টিম অ্যাওয়ার্ড, বিগিনারস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ডিসট্যান্ট লার্নিং অ্যাওয়ার্ড।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর হেড অফ ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার সেলস অ্যান্ড সার্ভিস বা বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।

প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেন, “প্রযুক্তির মাধ্যমেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে প্রযুক্তির কোন বিকল্প নেই। যারা প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হবে। রেলে আইটি বিভাগ করা হবে। প্রযুক্তির সহযোগিতা ছাড়া রেলওয়েকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই রেলকে যুগ উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

প্রযুক্তি এখন বাংলাদেশে বসেই বিশ্বের বিভিন্ন দেশের প্রাইভেট কোম্পানিতে কাজ করার সুযোগ করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‍‍“চাকরি আপনাকে খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজবে। প্রযুক্তি সেটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই প্রযুক্তির মধ্য দিয়েই ১৬ কোটি মানুষকে একসাথে এগিয়ে নিয়ে ডিজিটাল বাংলাদেশে তৈরি করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে।”

ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য এস এম আল ইমরান, আওয়ামীলীগের আইটি অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার মো. কৌশিক নাহিয়ান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক ও ক্রিয়েটিভ আইটির এক্সিকিউটিভ ডিরেক্টর পারভীন আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানটির দ্বিতীয় তথা অনুপ্রেরণা পর্বে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ড. মো. কায়কোবাদ, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, বোল্ডের প্রেসিডেন্ট কাজী এম. আহমেদ, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ. রহমান এবং বেসিসের ডিরেক্টর দিদারুল আলম সানি প্রমুখ। ক্রিয়েটিভ আইটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত ও সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon