Bangla Runner

ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

ক্লিন ক্যাম্পাস উইক কর্মসূচি:

জিনাত হুদার নেতৃত্বে রোকেয়া হলে পরিচ্ছন্ন অভিযান

ঢাবি প্রতিনিধি
রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস নির্মাণ করার লক্ষ্যে প্রতিমাসের ১ম সপ্তাহ ‘ক্লিন ক্যাম্পাস উইক’ হিসেবে পালন করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় আজ ০৬ অক্টোবর, রবিবার বিশ্ববিদ্যালয়ের ‘রোকেয়া হলে’ এক পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচির আয়োজন করা হয়। 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদার নেতৃত্বে এই কর্মসূচিতে হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও হল সংসদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতি মাসে ক্লিন ক্যাম্পাস উইক পালনের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon