Bangla Runner

ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

এখানে টর্চাল সেল নেই: দাবি বিজয় একাত্তর হল ছাত্র সংসদের

ঢাবি প্রতিনিধি
সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোন টর্চার সেল নেই বলে দাবি করেছে হলটির ছাত্র সংসদ। ১৪ অক্টোবর, হল সংসদের ভিপি, জিএস, বিভন্ন সম্পাদকসহ সদস্যদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বুয়েটে নির্যাতনে শিক্ষার্থী নিহতের ঘটনার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে নির্যাতন চালানোর স্থানের (টর্চার সেল) নাম ও প্রসঙ্গ সামনে আসে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বিজয় একাত্তর হলেও গেস্ট রুমের নামে শিক্ষার্থীদের নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। 

আর এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে বিজয় একাত্তর হল সংসদের নেতারা। নির্দিষ্ট স্থানে শিক্ষার্থীদের ডেকে নিয়ে নির্যাতন করার প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেন, ‘‘বিজয় একাত্তর হলে এমন কোন নিপীড়নস্থল নেই। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর হল সংসদ এ ব্যাপারে এখন অব্ধি কোন অভিযোগ পায়নি।’’

বিজ্ঞপ্তিতে সই করেছেন হল সংসদের সহ-সভাপতি সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিশান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু ইউনুস, সাহিত্য সম্পাদক মো: ফাহিম হাসান, সংস্কৃতি সম্পাদক ওয়াহিদ আনোয়ার রনো ও পাঠকক্ষ সম্পাদক শিবলী নুমান।

এছাড়াও সই করেছেন হল ছাত্র সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মো সুজন শেখ, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক মীর মো: বনী ইয়ামিন, সমাজ সেবা সম্পাদক নুরুল ইসলাম রোমান, সদস্য শফিকুল ইসলাম ফকির, মো: রাব্বি শেখ, মো: মাহফুজ হোসেন হিমু ও রেজাউল হক রাইয়ান।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon