Bangla Runner

ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ????????

বরগুনার পাথরঘাটায়

প্রতিবেশিদের ত্রাণ সহায়তা দিচ্ছেন ছাত্রলীগ নেতা সিফাত

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ Print


করোনা সংকটে দেশ লক ডাউনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্যসহ মানুষের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। ফলে খাদ্য সংকটে পড়েছেন বহু পরিবার। এই সংকটময় সময়ে অনেকেই ব্যক্তিগত ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে ত্রাণ তৎপরতা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল ছাত্রলীগে সাবেক ক্রিয়া বিষায়ক সম্পাদক সিফাতুজ্জামান।

বরগুনা জেলার সন্তান সিফাত তার নিজ উপজেলা পাথরঘাটার ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।  ত্রান সামগ্রীর হিসেবে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল,  ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু ও ১ টি করে বল সাবান দিচ্ছেন। ব্যাক্তিগত অর্থায়নে প্রতিবেশি ৫০টি পরিবারের মাঝে এই সাহায্য পৌঁছে দিয়েছেন সিফাত। সাথে আহ্বান রেখেছেন সমাজের বিত্তবানরা যেন এই মহামারির সময় মানুষের পাশে এসে দাঁড়ান।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সিফাত বলেন, ‌‌‌‘বিশ্বব্যাপী মহামারি কোভিট ১৯ ইতোমধ্যে পুরো বিশ্বকে অচল করে দিয়েছে। যার বিরুপ প্রভাব বাংলাদেশে ও দেখা দিয়েছে। শ্রমজীবী মানুষরা ঘর থেকে বের হতে পারছে না। অনেকেরই কাজ বন্ধ, হাতে টাকা নাই, বাসায় একমুঠো খাবার নাই। এই ক্রান্তিলগ্নে মুজিব আর্দশের সৈনিক হিসেবে আমার মনে হয়েছে, এদের পাশে দাঁড়ানো দরকার। এখন চারপাশে বড় সংকট, বিশাল চাহিদা, কিন্তু এই বিপুল চাহিদা মেটানোর সামর্থ্য আমার নাই। তবু্ও আমি আমার সাধ্য মত চেষ্টা করে যাচ্ছি। আমার বাড়ির পাশের অসহায় পরিবার গুলোর কেউ যেন না খেয়ে থাকে, সেই জায়গা থেকে ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। 

সিফাত বলেন, আমি বিশ্বাস করি,  বাংলাদেশ ছাত্রলীগ একটি বিশাল একান্নবর্তী পরিবার। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর। আমি সাধ্যমত সেই আহ্বানে সাড়া দিয়ে কাজ করে যাচ্ছি। বাকিদের প্রতিও আমার আহ্বান থাকবে, সবাই মিলে এক সাথে আমরা এই কোভিট ১৯ সংকট মোকাবিলা করব। প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী দুস্থ মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon