প্রস্তাবিত বাজেট:

স্বাস্থ্য খাতে বরাদ্দ ২৫ হাজার ৭৩২ কোটি টাকা

রানার ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০১৯


আগামী অর্থবছরে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য ২৫ হাজার ৭৩২ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহষ্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।

এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালন ব্যয় ১০ হাজার ৭ কোটি টাকা, উন্নয়ন ব্যয় নয় হাজার ৯৩৬ কোটি টাকা। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার ক্যলাণ বিভাগের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৫৭ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ধারা হয়েছে ২ হাজার ৩৩০ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে উন্নয়নের মাধ্যমে একটি স্বাস্থ্য সচেতন সুস্থ, সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে।