শিক্ষক নিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রানার ডেস্ক
শনিবার, ২২ জুন ২০১৯


সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন। সহকারী অধ্যাপক পদে ১ জন ও প্রভাষক পদে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

১) পদের নাম: সহকারী অধ্যাপক
পদ সংখ্যা: ১টি (সংগীত বিভাগ)
বেতন স্কেল: ৩৫ হাজার ৫০০/- থেকে ৬৭ হাজার ১০/ টাকা   

২) পদের নাম: প্রভাষক   
পদ সংখ্যা: ২টি (সংগীত বিভাগ)
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০/ টাকা

গত ১৯ জুন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টা্রার মোঃ সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.rub.ac.bd ঠিকানায় পাওয়া যাবে। আগামী ১৯ জুলাই, ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।