নতুন সদস্য নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরী। ২০ জুলাই, শনিবার এ খবর জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্র সংসদের ভিপি ভিপি শহিদুল হক শিশির।
তিনি জানান, ‘‘আগামী ২১ জুলাই, রোববার থেকে ৩১ জুলাই বুধবার পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা সদস্য ফর্ম সংগ্রহ করে আবদেন করতে পারবে। আবদেনপত্র প্রভাতফেরী’র অফিস টিএসসির ২য় তলার ২০২ নং কক্ষ থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এ ছাড়াও আগামী ২১ জুলাই রবিবার থেকে ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কলা ভবনের সামনে এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে প্রভাতফেরীর বুথ বসবে। সেখানে থেকে আবদনপত্র সংগ্রহ করা যাবে।”
প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মুস্তকীম আবীর বলেন, “২০০৯ সাল থেকেই প্রভাতফেরী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ সুচারু রূপে সম্পন্ন করে যাচ্ছে। এ কাজের ধারা অব্যহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক চর্চা আগ্রহী করতে আমরা নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম হাতে নিয়েছি।”
প্রসঙ্গত, প্রভাতফেরী ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিচ্ছে। সংগঠনটির তত্ত্বাবধানে বাঁশি, গিটার, ভায়োলিন, কিবোর্ড ও তবলাসহ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাদ্যযন্ত্র প্রশিক্ষণ দিয়ে থাকে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমেরর সঙ্গেও সংগঠনটি যুক্ত রয়েছে।