বৌদ্ধধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথের মৃত্যুতে ঢাবি ভিসির শোক

রানার ডেস্ক
শনিবার, ০৫ অক্টোবর, ২০১৯


সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি ওবৌদ্ধধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথের মৃত্যুতে ঢাবি ভিসির শোক একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথের-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ০৫ অক্টোবর ২০১৯ শনিবার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শোকবাণীতে উপাচার্য বলেন, তিনি সারাজীবন মানবতার সেবা করে গেছেন। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় রামু বিহারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। মানবতার সেবার কারণে তিনি দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্য ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সত্যপ্রিয় মহাথের গতকাল ০৪ অক্টোবর, শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।