বই মেলা

৪০% ছাড় বিশ্ব সাহিত্য কেন্দ্রে, প্রথমার বইয়ে ৩০-৬০%

এম.এস.আই খান
শনিবার, ১৪ মার্চ, ২০২০


 

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বইয়ের মূল্যে বিশেষ ছাড় দিচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত যে কোন বই ৪০% কমিশনে সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। এ ছাড়াও বাংলাদেশের অন্যান্য প্রকাশনার বই পাওয়া যাচ্ছে ৩৫% কমিশনে। আর ভারতীয় বই প্রতি রুপি ১.৪০ টাকা হিসেবে কিনতে পারবেন পাঠকরা।

কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। গত ১৭ ডিসেম্বর থেকে এই ছাড় দিতে শুরু করেছে প্রকাশনীটি। নতুন বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত এ মূল্য ছাড় অব্যাহত থাকবে। শুক্রবারসহ সপ্তাহের সাতদিনই দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পছন্দের বই কিনতে পারবেন পাঠকরা। 

বিশেষ ছাড়ে বই কিনতে হলে পাঠককে যেতে হবে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। রাজধানীর বাংলামটরস্থ (১৭ ময়মনসিংহ রােড) বিশ্ব সাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় থাকা বইয়ের দোকান থেকে আগ্রহীরা বই সংগ্রহ করতে পারবেন। আপনার পছন্দের বইটি আছে কি না জানতে যোগাযোগ করতে পারেন (ফোন : ৫৮৬১১৯৪০, ০১৮৩৯৯০৬৭৫৪, Email : bskprokashona@gmail.com) এই ঠিকানায়।

সর্বোচ্চ ৬০% ছাড়ে প্রথমার বই: চলতি ডিসেম্বর মাস জুড়ে শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্ত্বরে বইয়ের পসরা নিয়ে বসেছে প্রথমা প্রকাশন। প্রথমার নিজস্ব বই ছাড়াও মেলায় বেঙ্গল পাবলিকেশন্সের বই এবং দেশি-বিদেশি বিভিন্ন বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

মেলায় প্রথমা প্রকাশনীর বইয়ে ৩০ থেকে ৬০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে। বেঙ্গলের বইয়ে ২৫% থেকে ৫০% এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫% ছাড় দেওয়া হচ্ছে। আর ভারতীয় বই সংগ্রহ করা যাচ্ছে ১০ থেকে ৪৭% ছাড়ে। পাবলিক লাইব্রেরি চত্ত্বরে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এই সময়ের মধ্যে আগ্রহী পাঠকরা কোন এক বিকেলে ঘুরে আসতে পারেন বই মেলা থেকে। সংগ্রহ করতে পারেন পছন্দের বইটি।

​​​​​​