বাইকের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১


দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একেই সঙ্গে ছাত্রলীগ-ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) ১০টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহতদের একজন কফিল উদ্দিন রিফাত ও অপরজন আসিফ চৌধুরী। কফিল উদ্দিন রিফাত কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই কলেজের ছাত্র। আর  আসিফ চৌধুরী কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সাগর তীরের মেরিন ড্রাইভ ভ্রমণ করতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হন।ছাত্রদল নেতা দুই বন্ধু নিয়ে যাচ্ছিলেন ইনানী সৈকতের দিকে। অপরদিকে ছাত্রলীগ নেতা আসিফ এক বন্ধু নিয়ে ইনানী থেকে আসার পথে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।