Bangla Runner

ঢাকা , রবিবার, ২৪ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines

ফেসবুক কার্যালয়ের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ

বিদেশ ডেস্ক
সোমবার, ১৭ জুন ২০১৯ Print


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত ফেসবুকের প্রধান কার্যালয়ের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন নারী-পুরুষরা। শৈল্পিক নগ্নতা প্রদর্শনের বিরুদ্ধে ফেসবুক ও ইনস্টাগ্রামে সেন্সর ব্যবস্থা আরোপ করায় এমন অভিনব প্রতিবাদ জানিয়েছে তারা।

গত রোববার, ২ জুন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান কার্যালয়ের সামনে এ প্রতিবাদে অংশ নিয়েছেন অন্তত ১০০ নারী-পুরুষ। এ সংক্রান্ত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) জানিয়েছে, প্রতিবাদকারীরা রোববার সকালের দিকে ফেসবুকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় জড়ো হন এবং সেখানে নগ্ন হয়ে শুয়ে পড়েন। 

প্রতিবাদকারীরা এ সময় তাদের দুই হাতে পুরুষের নিপলের ছবি বহন করেন। তারা ডান হাত উপরে তুলে একটি নিপল প্রদর্শন করেন। আর অন্যটি অর্থাৎ বামহাতে আরেকটি নিপলের ছবি দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে রাখেন। 

আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোকচিত্রের জন্য সুপরিচিত মার্কিন শিল্পী স্পেন্সার টুনিক ও ন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইন্সট সেন্সরশিপ (এনসিএসি) নামের একটি সংস্থা যৌথভাবে ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। বিক্ষোভকারীরা #উই দ্য নিপল নামের হ্যাশট্যাগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভ শেষে দেয়া এক বিবৃতিতে প্রতিবাদকারীরা বলেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম নারীদের শৈল্পিক নগ্নতা নিয়ে যে সেন্সরশিপ আরোপ করেছে। ফলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে নারীদের নিপল প্রদর্শনরত শৈল্পিক ছবি দেয়া হলে ব্লক করে দেয়া হয়। কিন্তু পুরুষের এমন ছবির ক্ষেত্রে সেটি করা হয় না।

প্রতিবাদকারীদের অভিযোগের ব্যাপারে জানতে ফেসবুক ও তার সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon