Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ????????

তথ্যমন্ত্রী: ‍‍স্বপ্নহীন মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে না

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ জুন ২০১৯ Print


‌‘‘স্বপ্নহীন মানুষ কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না’’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৯ জুন, বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, “প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকতে হয়। স্বপ্নহীন মানুষ কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না। পৃথিবীর সব মানুষ স্বপ্ন দেখলেও সবার স্বপ্ন বাস্তবায়ন হয় না। কারণ সব মানুষ স্বপ্ন দেখার পাশাপাশি প্রচেষ্টা যুক্ত করে না।”

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “যারা স্বপ্ন দেখার পাশাপাশি প্রচেষ্টা যুক্ত করে, তাদের সব স্বপ্ন বাস্তবায়ন না হলেও অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাবো স্বপ্ন দেখতে। সেই স্বপ্ন শুধু পরিবার ও নিজের জন্য নয়। স্বপ্ন দেখতে হবে দেশ ও সমাজের জন্য। এই স্বপ্নের সঙ্গে প্রচেষ্টাকে যুক্ত করতে হবে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের তালিকায় শীর্ষে অবস্থান করায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যেন মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করি- যারা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “মানুষের স্বপ্নের সঙ্গে যখন প্রচেষ্টার যুক্ত হয়, তখন ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। ইলেক্ট্রিক ফোর্স যেমন অনেক শক্তিশালী, ম্যাগনেটিক ফোর্সও অনেক শক্তিশালী। সেই ফোর্স আপনাকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে সাহায্য করে, স্বপ্নের ঠিকানায় নিয়ে যায়। তাই সবার কাছে দেশের জন্য, নিজের জন্য স্বপ্ন দেখার অনুরোধ করবো।”

অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম, উপাচার্য ড. আতিকুল ইসলামের উপস্থিতিতে তিনি বলেন, ‘‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের টিউশন ফি দিতে হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমি অনুরোধ জানাবো, দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের যাতে তারা পড়ালেখার ব্যবস্থা করে। এবিষয়ে যে কর্মসূচি আছে, সেটা যেন আরও সম্প্রসারণ করা হয়।’’

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon