Bangla Runner

ঢাকা , রবিবার, ২৪ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????

প্রকাশ্যে কুপিয়ে খুন: জাপটে ধরেও স্বামীকে বাঁচাতে পারেনি স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ Print


সিনেমা স্টাইলে প্রকাশ্যে দিবালোকে এক যুবককে খুন করা হয়েছে। ২৬ জুন, বুধবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রিফাত শরীফ। চোখের সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করতে দেখেছেন স্ত্রী। জাপটে ধরে আগলে রাখার চেষ্টা করেও হামলাকারীদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে পারেননি তিনি।

এলাপাথারি কুপিয়ে ফেলে রেখে যাওয়ার পর রিফাতকে দ্রুত উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা যান রিফাত।

জানা গেছে, রিফাতের বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবনগোলা এলাকায়। তার পিতার নাম দুলাল শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক রিফাতকে চাপাতি দিয়ে আক্রমণ করছেন। ‌‌রিফাতের স্ত্রী স্বামীকে রক্ষা করতে খালি হাতেই চাপাতির সামনে সন্ত্রাসীদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি জাপটে ধরেও স্বামীকে হামলার হাত থেকে বাঁচাতে পারেননি। তাকে সাহায্যে করতেও আশেপাশের কেউ এগিয়ে আসেনি।

নিহত রিফাতের বাবা দুলাল শরীফ সাংবাদিকদের জানান, ‌‌দুই মাস আগে বরগুনার পুলিশ লাইন এলাকার আয়শা আক্তার মিন্নিকে বিয়ে করেছে রিফাত।  পশ্চিম কলেজ সড়কের নয়ন ফরাজী মিন্নিকে নিজের সাবেক স্ত্রী দাবি করে উত্ত্যক্ত করতে শুরু করে। সে ফেসবুকে বিভিন্ন আপত্তিকর ছবি ছড়ায়। এর ফলে নয়নের সঙ্গে রিফাতের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে বুধবার সকালে নয়ন ফরাজী, রিশান ফরাজী ও রাব্বি আকন রিফাতকে চাপাতি কুপিয়ে রক্তাক করে।

ঘটনার বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ আবির মাহমুদ হোসেন বলেন, ‘‘খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে আসামিদের  শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon