শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘‘দর্শন ছাড়া সাহিত্য বুঝা সম্ভব নয়। বিজ্ঞানেও আছে দর্শনের অবদান। সারা পৃথিবীর মানুষ একটি ক্রান্তিকালে আছে, বস্তুবাদী সভ্যতা আমাদের গ্রাস করে নিচ্ছে। দর্শনের মৌলিক শিক্ষা এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে।’’
৪ জুলাই, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটি’র (বিপিএস) প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোন বিষয়কে গভীরভাগে দেখা ও উপলব্ধি করার জন্য যে জ্ঞান দরকার দর্শন সেই শিক্ষা দেয়। যারা দর্শন অধ্যয়ন করেন তারা দর্শনের সামগ্রিকতা ও সার্বজনীনতা দেশ, সমাজ ও জাতিসত্ত্বায় প্রতিফলন করে থাকেন।
দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস-এর সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও বিপিএস-এর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কামরুল আহসান।
সারাদিনব্যাপী উপস্থাপিত প্রবন্ধসমূহের বিষয়বস্তুগুলো আমাদের জীবনে ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং উদার নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ও মানুষ গঠনে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় পর্বে তিনটি অধিবেশনে বাংলাদেশ দর্শন, প্রায়োগিক দর্শন ও দর্শনের অন্যান্য শাখায় দেশের প্রথিতযশা পন্ডিতবর্গ প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও মত বিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন।
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????