“বিখ্যাত লোকের চরিত্রে অমুক গুণটি ছিল না বলে তুমি তাঁদের বদস্বাভাবটি অনুকরণ করো না। তাঁদের যদি এ দোষ না থাকতো, তা হলে জগতে আরো বেশি উপকার করতে পারতেন। সদগুণগুলি অনুসরণ না করে, তাঁদের বদঅভ্যাসগুলি অনুকরণ করাতে গৌরব নাই। চাঁদে কলঙ্ক আছে বলে কে কবে নিজের দেহকে কলঙ্কিত করে?”
কথাগুলো ডা. মোহাম্মদ লুৎফর রহমান লিখিত প্রবন্ধ সংকলন “উন্নত জীবন” থেকে নেওয়া। উৎস প্রকাশন ও বিশ্ব সাহিত্য কেন্দ্র বইটি প্রকাশ করেছে। পুরো বইটি পড়লে পাঠকের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটবে- এ কথা বেশ জোর দিয়েই বলা যায়।
ডা. মোহাম্মদ লুৎফর রহমান অপর একটি বিখ্যাত প্রবন্ধ বই “উচ্চ জীবন” এর রিভিউ পড়তে এখানে ক্লিক করুন।