সাত কলেজ সংকট:
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ইস্যুতে তার মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, “আমরা শিক্ষায় সংকট নিরসন চাই, সাত কলেজের সেশন জটের নিরসন চাই। আমরা এটাও চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেও অনেক সমস্যায় জর্জরিত। সামগ্রিকভাবে এমন কোনো উদ্যোগ গ্রহণ করতে হবে, দরকার হলে আলাদা কার্যক্রম পরিচালনা করে সাত কলেজ সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসন করতে হবে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে হবে। সাত কলেজের শিক্ষা সংকটের দায়ভার কখনও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁধে না আসে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখো দাঁড় করিয়ে না দেয়া হয়, এটি আমাদের প্রত্যাশা। একবার তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে পাঠাল।
আবার এখান থেকে আরেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো। একবার এ পরিবর্তন করতে গিয়ে তারা দুই বছর সেশন জ্যামে পড়েছে। এখন যদি আবার সেটার পুনরাবৃত্তি ঘটে সেটি এলে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। আমরা চাই না লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন বিঘ্নিত হোক।”