ডাকসু সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংখ্যায় লেখা আহ্বান

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৪ অক্টোবর, ২০১৯


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে।   পত্রিকায় প্রকাশের জন্য অনধিক ২৫০০ এবং অপ্রকাশিত প্রবন্ধ, ছোট গল্প, অনুগল্প, ছড়া ও কবিতা আহ্বান করা হয়েছে।

ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে  এ খবর জানানো হয়েছে। লেখা পাঠাতে হবে ২০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে।

পত্রিকাটি আগামী নভেম্বর মাসের প্রথম অর্ধে প্রকাশিত হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পত্রিকায় ৭০ শতাংশ লেখা থাকবে  বিশ্ববিদ্যালয়ের  বর্তমান শিক্ষার্থীদের। ক্রমান্বয়ে এই হার বাড়তে থাকবে।  বাকি অংশে দেশের প্রথিতযশা সাহিত্যকদের লেখা স্থান পাবে। 

আগ্রহীরা লেখা জমা দিতে পারবেন ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সহকারী রেজিস্ট্রারের কক্ষে অথবা ইমেইল করতে পারবেন DUCSULITERATURE@DU.AC.BD এই ঠিকানায়। ইমেইলে যে কোন ফন্টে লেখা পাঠানো যাবে। তবে সাথে পিডিএফ কপি পাঠাতে হবে।