হাজার মায়ের শূন্য বুকে

আবদুল্লাহ আল ইমরান
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯


হাজার মায়ের শূন্য বুকে
পাথরচাপা শোক
বুকের মানিক হারিয়ে তাদের
রোজ ভিজে যায় চোখ!

একটা জীবন প্রতীক্ষাতে
করুণ আহাজারি
ফাহাদ হয়ে উঠবে কি কেউ?
ফিরবে কি আর বাড়ি?

লাভ কি বলো মধ্যরাতে
শোকের পদ্য লিখে!
মাস পেরোলে ভুলেই যাবো
ফাহাদ হবে ফিকে!