নতুনধারা বাংলাদেশ (এনডিবি) আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। ২৩ জুলাই, শুক্রবার তোপখানা রোডস্থ নতুনধারার কার্যালয়ের সামনে এই কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী।
মোমিন মেহেদী বলেন, “দেশের রাজনৈতিক দলগুলোর অধিকাংশেরই লক্ষ্য যে কোনভাবেই হোক রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া- কোটিপতি হওয়া। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ, এনডিবি বরাবরই এই লক্ষ্যর বাইরে থেকে কাজ করেছে ছাত্র-যুব-জনতার কল্যাণের জন্য নিবেদিত থেকে।”
“তার-ই ধারাবাহিকতায় আজ দেশের রাজনৈতিকদলগুলো যখন নিজেদের রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত, ক্ষমতায় আসার আর থাকার নোংরা রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত; তখন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জনগনের জন্য বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে।”
আগামীতে এমন বুথের সংখ্যা ১০০ করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।