শিরোনাম
সম্প্রতি বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি পাস্তুরিত দুধসহ ৭২টি খাদ্যপণ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষক যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন তার তার দায় অস্বীকার করেছেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। তিনি জানিয়েছেন, ওই গবেষণার সঙ্গে ফার্মেসি বিভাগের কোন কোনো সংশ্লিষ্টতা নেই।
২৮ জুন, শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের গবেষণা ফলাফল মিথ্যা’- বলে মন্তব্য করেন। প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর শুক্রবার ওই গবেষণার সঙ্গে বিভাগের সম্পর্ককে অস্বীকার করা হয়।
গবেষণা প্রতিবেদনের বিষয়ে ফার্মেসি বিভাগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলের প্রতিবেদন ওই গবেষকের একান্ত নিজস্ব গবেষণালব্ধ ফল হওয়ায় এই গবেষণা ফলাফলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের কোনো সংশ্লিষ্টতা না থাকায় ফার্মেসি বিভাগ এর কোনো প্রকার দায়ভার গ্রহণ করছে না।
এতে আরও বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ও জনস্বাস্থ্যবিষয়ক বিধায় সরকার ও জনসাধারণের পক্ষ থেকে এতদসংক্রান্ত বিষয়ে ফার্মেসি বিভাগের কাছে যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ফার্মেসি বিভাগ জাতীয় স্বার্থে সার্বিক সহায়তা করতে বদ্ধ পরিকর।
ঢাবি শিক্ষকদের ওই প্রতিবেদনের বিষয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী দুধের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনারা জানেন গত পরশু বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী ঢাকা ইউনিভার্সিটির একটি টেস্ট রিপোর্ট দিয়ে বলছে, মিল্কভিটায় আর্সেনিক আছে। মিল্কভিটা দুধের মধ্যে না-কি ফরমালিন আছে। এটি একটি সর্বস্ব মিথ্যা কথা।
এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রাণ, মিল্কভিটা, আড়ংসহ বাজারে বিক্রি হওয়া পাস্তুরিত ৭টি দুধেই মানহীন বলে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক এবং ফামের্সি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক। তিনি বলেন, এসব কোম্পানির দুধ পরীক্ষা করে দেখা গেছে এতে প্রচুর পরিমাণে মাত্রাতিরিক্ত কলিফর্মের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া কিছু দুধে এন্টিবায়োটিকও পাওয়া গেছে। এছাড়া ঘি, ফ্রুটস ড্রিংকস, গুঁড়া মসলাসহ ৭২টি পণ্যের উপর গবেষণা করে প্রতিবেদন তুলে ধরেন ঢাবির ফার্মেসি বিভাগের গবেষকরা।
তবে বিভাগের চেয়ারম্যানের প্রতিবাদের বিষয়ে জানতে বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক এবং ফামের্সি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কোন সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????