Bangla Runner

ঢাকা , রবিবার, ২৪ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ??????????

সাত কলেজ সংকট:

“আন্দোলনটা প্রশাসনের বিরুদ্ধে করা উচিত”

এম.এস.আই খান
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রদল নেত্রী কানেতা ইয়া লাম-লাম তার মতামত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, সৃষ্টসংকটের জন্য সাত কলেজের শিক্ষার্থীদের দোষারোপ করা উচিত হবে না। দোষটা প্রশাসনের। 

আমাদের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকমতো সবকিছু দিতে পারছে না। আমাদের নানা ক্ষেত্রে এখনও সীমাবদ্ধতা রয়েছে। সেখানে আরও প্রায় দুই লাখ শিক্ষার্থীর দায়িত্ব নেয়াটা আমাদের জন্য এবং সাত কলেজের শিক্ষার্থী উভয়ের জন্য ক্ষতিকর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষোভ, এর আগে ৫১তম সমাবর্তনে তাদের সঙ্গে আমাদের সমাবর্তন দেয়া হয়েছে। 

এতে তারা নিজেদের ঢাবিয়ান হিসেবে পরিচয় দিয়েছে। আমি এর জন্য তাদের দোষ দেই না। কারণ তারা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিত সেই হিসেবে এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেবে এটাই স্বাভাবিক। এর জন্য আমি প্রশাসনকে দায়ী মনে করি। এখন যদি আমরা সাত কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে আন্দোলন করি। আবার তারা যদি আমাদের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে কোনো লাভ হবে না। আন্দোলনটা প্রশাসনের বিরুদ্ধে করা উচিত।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon